আল-লাইল 92:1

الليلমাক্কি

وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ

শপথ রাতের, যখন সে আচ্ছন্ন করে,

অনুবাদকের টীকা

<b> সূরা সম্পর্কিত তথ্য: </b> ৯২- সূরা আল-লায়ল ২১ আয়াত, মক্কী এ সূরা দিয়ে সালাত আদায় করার কথাও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আয রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। [বুখারী ৭০৫, মুসলিম ৪৬৫]

আরবি পাঠ: উসমানী লিপি, সূত্র: Tanzil.net (CC BY 3.0).

অনুবাদ: Abu Bakr Zakaria, QuranEnc.com, 2026-11-19 তারিখে যেভাবে প্রকাশিত।

ব্যাখ্যা

১. আল্লাহ রাতের শপথ করেছেন যখন সে তার অন্ধকার দিয়ে আসমান ও যমীনের মধ্যবর্তী স্থান আচ্ছন্ন করে ফেলে।

উৎস: Al-Mukhtasar fi Tafsir al-Qur'an al-Karim, তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ প্রণীত, QuranEnc.com-এ 2026-11-19 তারিখে যেভাবে প্রকাশিত।