আল-বুরুজ 85:8

البروجমাক্কি

وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ

আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর---

আরবি পাঠ: উসমানী লিপি, সূত্র: Tanzil.net (CC BY 3.0).

অনুবাদ: Abu Bakr Zakaria, QuranEnc.com, 2026-11-19 তারিখে যেভাবে প্রকাশিত।

ব্যাখ্যা

৮. এ সব কাফিরের নিকট মুমিনদের দোষ এতদ্ব্যতীত আর কিছুই ছিলো না যে, তারা বলেছিলো: আমরা মহা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছি। যাঁকে পরাস্তকারী কেউ নেই এবং যিনি সর্ব বিষয়ে প্রশংসিত।

উৎস: Al-Mukhtasar fi Tafsir al-Qur'an al-Karim, তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ প্রণীত, QuranEnc.com-এ 2026-11-19 তারিখে যেভাবে প্রকাশিত।