সূরা আল-মাসাদ

المسد

খেজুর আঁশ · 5টি আয়াত · মাক্কি

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

  1. تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ

    ধ্বংস হোক আবু লাহাবের [১] দু‘হাত [২] এবং ধ্বংস হয়েছে সে নিজেও।

  2. مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ

    তার ধন-সম্পদ ও তার উপাৰ্জন [১] তার কোনো কাজে আসে নি।

  3. سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ

    অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে [১]

  4. وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ

    আর তার স্ত্রীও [১]- যে ইন্ধন বহন করে [২],

  5. فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ

    তার গলায় [১] পাকানো রশি [২]।

আরবি পাঠ: উসমানী লিপি, সূত্র: Tanzil.net (CC BY 3.0).

অনুবাদ: Abu Bakr Zakaria, QuranEnc.com, 2026-11-19 তারিখে যেভাবে প্রকাশিত।