সূরা আল-হুমাযাহ

الهمزة

পরনিন্দাকারী · 9টি আয়াত · মাক্কি

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

    দুর্ভোগ প্রত্যেকের, যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে [১],

  2. ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ

    যে সম্পদ জমায় ও তা বার বার গণনা করে [১];

  3. يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ

    সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে [১] ;

  4. كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ

    কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে [১] হুতামায় [২];

  5. وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ

    আর আপনাকে কিসে জানাবে হুতামা কী?

  6. نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ

    এটা আল্লাহর প্রজ্বলিত আগুন [১] ,

  7. ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ

    যা হৃদয়কে গ্ৰাস করবে [১] ;

  8. إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ

    নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে [১]

  9. فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ

    দীর্ঘায়িত স্তম্ভসমূহে [১]।

আরবি পাঠ: উসমানী লিপি, সূত্র: Tanzil.net (CC BY 3.0).

অনুবাদ: Abu Bakr Zakaria, QuranEnc.com, 2026-11-19 তারিখে যেভাবে প্রকাশিত।