Jami` at-Tirmidhi 3283

جامع الترمذي#3283Sahih

Book 47: Chapters on Tafsir

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، وَابْنُ أَبِي رِزْمَةَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ‏(‏ما كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى ‏)‏ قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جِبْرِيلَ فِي حُلَّةٍ مِنْ رَفْرَفٍ قَدْ مَلأَ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

। আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, “তিনি যা প্রত্যক্ষ করেছেন, তার মন তা অস্বীকার করেনি"- (সূরা নাজমঃ ১১); এ আয়াতটি প্রসঙ্গে তিনি বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল (আঃ)-কে রেশমী কাপড় পরিহিত অবস্থায় দেখেছেন। তিনি আকাশ ও মাটির মধ্যে অবস্থিত জায়গা পূর্ণ করে রেখেছিলেন। সহীহঃ বুখারী (হাঃ ৪৮৫৮) সংক্ষেপিত। আবূ ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ।

উন্মুক্ত হাদীস ডেটাসেট থেকে মানুষের করা অনুবাদ (fawazahmed0/hadith-api)

Narrated 'Abdur-Rahman bin Zaid:from 'Abdullah (regarding the Ayah): The heart lied not in what he saw (53:11). He said: "The Messenger of Allah (ﷺ) saw Jibra'il in a Hullah (dress normally made up of two pieces) of Rafraf filling what is between the heavens and the earth

পড়ুন:Bahasa IndonesiaTürkçeاردوEnglish

Book 47: Chapters on Tafsir · 0 / 420 পড়া হয়েছে

আলেমদের মূল্যায়ন

ওপরের লেবেলটি এই আলেমদের বেশিরভাগ যে মান দিয়েছেন তা, প্রতিটি আলেম একবার গোনা হয়; একটি ভিন্নমত আর সবার হয়ে কথা বলে না। কোনো আলেম কোনো বর্ণনাকে জাল বললে, অন্যরা যা-ই বলুন, সেই রায়ই দেখানো হয়। তাঁরা যখন শুধু সনদ (“ইসনাদ”) বিচার করেছেন, লেবেলে লেখা থাকে “Sound chain”। প্রতিটি আলেমের নিজের ভাষা:

Al-AlbaniSahih
Bashar Awad MaaroufHasan Sahih
Zubair Ali ZaiSahih

আমাদের উৎস এই হুকুমটি Ahmad Muhammad Shakir-এর নামেও উল্লেখ করে, যিনি যে ছাপা সংস্করণ থেকে এটি নেওয়া তার সম্পাদক। এটি আলবানির হুকুমই আবার ছাপা, তাই একবার গোনা হয়।

কিতাবে অবস্থান: 47:63