Sahih Muslim 2487
صحيح مسلم#2487SahihBook 44: The Book of the Merits of the Companions
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ حَسَّانَ بْنَ ثَابِتٍ، كَانَ مِمَّنْ كَثَّرَ عَلَى عَائِشَةَ فَسَبَبْتُهُ فَقَالَتْ يَا ابْنَ أُخْتِي دَعْهُ فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও আবূ কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে তার পিতার সানাদে রিওয়ায়াত করেন যে, হাসসান ইবনু সাবিত (রাযিঃ) সেসব ব্যক্তির মাঝে শামিল ছিলেন, যারা আয়িশার বিরুদ্ধে অনেক কথা বলেছেন (দুর্নাম করেছেন)। তাই আমি তাকে ভৎসনা করেছিলাম। তখন আয়িশাহ্ (রাযিঃ) বললেন, হে আমার ভগ্নিপুত্র! তাকে ছেড়ে দাও। কারণ তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে কাফিরদের বিরুদ্ধে বিদ্রুপ কবিতা দিয়ে উত্তর দিতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬১৬৪, ইসলামিক সেন্টার)
উন্মুক্ত হাদীস ডেটাসেট থেকে মানুষের করা অনুবাদ (fawazahmed0/hadith-api)
Hisham reported on the authority of his father that Hassan b. Thabit talked much about 'A'isha. I scolded him, whereupon she said:My nephew, leave him for he defended Allah's Messenger (ﷺ)
Book 44: The Book of the Merits of the Companions · 0 / 331 পড়া হয়েছে
আলেমদের মূল্যায়ন
ওপরের লেবেলটি এই আলেমদের বেশিরভাগ যে মান দিয়েছেন তা, প্রতিটি আলেম একবার গোনা হয়; একটি ভিন্নমত আর সবার হয়ে কথা বলে না। কোনো আলেম কোনো বর্ণনাকে জাল বললে, অন্যরা যা-ই বলুন, সেই রায়ই দেখানো হয়। তাঁরা যখন শুধু সনদ (“ইসনাদ”) বিচার করেছেন, লেবেলে লেখা থাকে “Sound chain”। প্রতিটি আলেমের নিজের ভাষা:
কিতাবটির প্রতিষ্ঠিত মর্যাদার কারণে Sahih Muslim-এর প্রতিটি বর্ণনা সহিহ হিসেবে গৃহীত।
সহিহ মুসলিম 2487 হলো প্রচলিত (আবদুল বাকি) নম্বর; MuslimGPT-এর তালিকায় এই বর্ণনার নম্বর #6389।
কিতাবে অবস্থান: 44:219