Sahih Muslim 1577

صحيح مسلم#1577Sahih

Book 39: The Book of Greetings

وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَكِيعٌ، وَقَالَ، أَبُو كُرَيْبٍ - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ الأَنْصَارِيِّ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ احْتَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ لاَ يَظْلِمُ أَحَدًا أَجْرَهُ ‏.‏

আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আমর ইবনু আমির আনসারী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাযিঃ) কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা নিয়েছিলেন- আর তিনি (যথার্থ পারিশ্রমিকও দিয়েছিলেন- কেননা, তিনি) মজুরির বিষয়ে কারো প্রতি যুলুম করতেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৫৬২, ইসলামিক সেন্টার)

উন্মুক্ত হাদীস ডেটাসেট থেকে মানুষের করা অনুবাদ (fawazahmed0/hadith-api)

Anas b. Malik reported that Allah's Messenger (ﷺ) got himself cupped and never withheld the wages of anyone

পড়ুন:FrançaisBahasa IndonesiaTürkçeاردوEnglish

Book 39: The Book of Greetings · 0 / 216 পড়া হয়েছে

আলেমদের মূল্যায়ন

ওপরের লেবেলটি এই আলেমদের বেশিরভাগ যে মান দিয়েছেন তা, প্রতিটি আলেম একবার গোনা হয়; একটি ভিন্নমত আর সবার হয়ে কথা বলে না। কোনো আলেম কোনো বর্ণনাকে জাল বললে, অন্যরা যা-ই বলুন, সেই রায়ই দেখানো হয়। তাঁরা যখন শুধু সনদ (“ইসনাদ”) বিচার করেছেন, লেবেলে লেখা থাকে “Sound chain”। প্রতিটি আলেমের নিজের ভাষা:

কিতাবটির প্রতিষ্ঠিত মর্যাদার কারণে Sahih Muslim-এর প্রতিটি বর্ণনা সহিহ হিসেবে গৃহীত।

সহিহ মুসলিম 1577 হলো প্রচলিত (আবদুল বাকি) নম্বর; MuslimGPT-এর তালিকায় এই বর্ণনার নম্বর #5750।

কিতাবে অবস্থান: 39:104