Sahih Muslim 1958

صحيح مسلم#1958Sahih

Book 34: The Book of Hunting, Slaughter, and what may be Eaten

وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، وَأَبُو كَامِلٍ - وَاللَّفْظُ لأَبِي كَامِلٍ - قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ مَرَّ ابْنُ عُمَرَ بِنَفَرٍ قَدْ نَصَبُوا دَجَاجَةً يَتَرَامَوْنَهَا فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا عَنْهَا ‏.‏ فَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنْ فَعَلَ هَذَا ‏.‏

শাইবান ইবনু ফাররূখ ও আবূ কামিল (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনু উমার (রাযিঃ) একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা একটি মুরগী বেঁধে সেটির প্রতি তীর নিক্ষেপ করছিল। তারা ইবনু উমারকে দেখে মুরগীটি ছেড়ে দিয়ে চলে গেল। ইবনু উমার (রাযিঃ) বললেন, কে এ কাজ করলো? যে এমন কাজ করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লা'নাত করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯০১, ইসলামিক সেন্টার)

উন্মুক্ত হাদীস ডেটাসেট থেকে মানুষের করা অনুবাদ (fawazahmed0/hadith-api)

Sa'id b. Jubair reported that Ibn 'Umar happened to pass by a party of men who had tied a hen and were shooting arrows at it. As soon as they saw Ibn 'Umar, they scattered from it. Thereupon Ibn Umar said:Who has done this? Verily Allah's Messenger (ﷺ) has invoked curse upon him who does this

পড়ুন:FrançaisBahasa IndonesiaTürkçeاردوEnglish

Book 34: The Book of Hunting, Slaughter, and what may be Eaten · 0 / 92 পড়া হয়েছে

আলেমদের মূল্যায়ন

ওপরের লেবেলটি এই আলেমদের বেশিরভাগ যে মান দিয়েছেন তা, প্রতিটি আলেম একবার গোনা হয়; একটি ভিন্নমত আর সবার হয়ে কথা বলে না। কোনো আলেম কোনো বর্ণনাকে জাল বললে, অন্যরা যা-ই বলুন, সেই রায়ই দেখানো হয়। তাঁরা যখন শুধু সনদ (“ইসনাদ”) বিচার করেছেন, লেবেলে লেখা থাকে “Sound chain”। প্রতিটি আলেমের নিজের ভাষা:

কিতাবটির প্রতিষ্ঠিত মর্যাদার কারণে Sahih Muslim-এর প্রতিটি বর্ণনা সহিহ হিসেবে গৃহীত।

সহিহ মুসলিম 1958 হলো প্রচলিত (আবদুল বাকি) নম্বর; MuslimGPT-এর তালিকায় এই বর্ণনার নম্বর #5061।

কিতাবে অবস্থান: 34:90