Sahih Muslim 583

صحيح مسلم#583Sahih

Book 5: The Book of Mosques and Places of Prayer

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي بِذَا أَبُو مَعْبَدٍ، - ثُمَّ أَنْكَرَهُ بَعْدُ - عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا نَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ ‏.‏

যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা তাকবীর (আল্ল-হু আকবার) পাঠ দ্বারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত শেষ হওয়া জানতে পারতাম। অর্থাৎ- সালাত শেষ হলেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ‘আল্ল-হু আকবার বলতেন। তখন আমরা বুঝতে পারতাম। (ইসলামী ফাউন্ডেশন ১১৯২. ইসলামীক সেন্টার)

উন্মুক্ত হাদীস ডেটাসেট থেকে মানুষের করা অনুবাদ (fawazahmed0/hadith-api)

Ibn 'Abbas said:We used to know that Allah's Messenger (ﷺ) had finished his prayer when we heard the takbir (Allah-O-Akbar)

পড়ুন:FrançaisBahasa IndonesiaTürkçeاردوEnglish

Book 5: The Book of Mosques and Places of Prayer · 0 / 400 পড়া হয়েছে

আলেমদের মূল্যায়ন

ওপরের লেবেলটি এই আলেমদের বেশিরভাগ যে মান দিয়েছেন তা, প্রতিটি আলেম একবার গোনা হয়; একটি ভিন্নমত আর সবার হয়ে কথা বলে না। কোনো আলেম কোনো বর্ণনাকে জাল বললে, অন্যরা যা-ই বলুন, সেই রায়ই দেখানো হয়। তাঁরা যখন শুধু সনদ (“ইসনাদ”) বিচার করেছেন, লেবেলে লেখা থাকে “Sound chain”। প্রতিটি আলেমের নিজের ভাষা:

কিতাবটির প্রতিষ্ঠিত মর্যাদার কারণে Sahih Muslim-এর প্রতিটি বর্ণনা সহিহ হিসেবে গৃহীত।

সহিহ মুসলিম 583 হলো প্রচলিত (আবদুল বাকি) নম্বর; MuslimGPT-এর তালিকায় এই বর্ণনার নম্বর #1316।

কিতাবে অবস্থান: 5:154