Sunan Abi Dawud 4011

سنن أبي داود#4011Da'if

Book 33: Hot Baths (Kitab Al-Hammam)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّهَا سَتُفْتَحُ لَكُمْ أَرْضُ الْعَجَمِ وَسَتَجِدُونَ فِيهَا بُيُوتًا يُقَالُ لَهَا الْحَمَّامَاتُ فَلاَ يَدْخُلَنَّهَا الرِّجَالُ إِلاَّ بِالأُزُرِ وَامْنَعُوهَا النِّسَاءَ إِلاَّ مَرِيضَةً أَوْ نُفَسَاءَ ‏"‏ ‏.‏

। আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ শীঘ্রই তোমাদের হাতে অনারবদের বহু অঞ্চল বিজিত হবে এবং সেখানে তোমরা এমন কতগুলো ঘর দেখবে যেগুলোকে গণ-গোসলখানা বলা হয়। লুঙ্গি-পায়জামা ছাড়া কোনো পুরুষ যেন তাতে প্রবেশ না করে এবং পীড়িতা ও নেফাসগ্রস্তা ছাড়া অন্য মহিলাদের তাতে প্রবেশ করতে তোমরা নিষেধ করো।[1] দুর্বল।

উন্মুক্ত হাদীস ডেটাসেট থেকে মানুষের করা অনুবাদ (fawazahmed0/hadith-api)

Narrated Abdullah ibn Amr ibn al-'As: The Prophet (ﷺ) said: After some time the lands of the non-Arabs will be conquered for you, and there you will find houses called hammamat (hot baths). so men should not enter them (to wash) except in lower garments, and forbid the women to enter them except a sick or one who is in a child-bed

পড়ুন:FrançaisBahasa IndonesiaTürkçeاردوEnglish

Book 33: Hot Baths (Kitab Al-Hammam) · 0 / 11 পড়া হয়েছে

আলেমদের মূল্যায়ন

ওপরের লেবেলটি এই আলেমদের বেশিরভাগ যে মান দিয়েছেন তা, প্রতিটি আলেম একবার গোনা হয়; একটি ভিন্নমত আর সবার হয়ে কথা বলে না। কোনো আলেম কোনো বর্ণনাকে জাল বললে, অন্যরা যা-ই বলুন, সেই রায়ই দেখানো হয়। তাঁরা যখন শুধু সনদ (“ইসনাদ”) বিচার করেছেন, লেবেলে লেখা থাকে “Sound chain”। প্রতিটি আলেমের নিজের ভাষা:

Al-AlbaniDaif
Shuaib Al ArnautDaif
Zubair Ali ZaiDaif

আমাদের উৎস এই হুকুমটি Muhammad Muhyi Al-Din Abdul Hamid-এর নামেও উল্লেখ করে, যিনি যে ছাপা সংস্করণ থেকে এটি নেওয়া তার সম্পাদক। এটি আলবানির হুকুমই আবার ছাপা, তাই একবার গোনা হয়।

কিতাবে অবস্থান: 33:3